ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বর্তমান শিক্ষাব্যবস্থা বেকার বাড়াচ্ছে, আমূল পরিবর্তনের ঘোষণা শিক্ষামন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: প্রচলিত শিক্ষাব্যবস্থা কর্মসংস্থান সৃষ্টির বদলে উল্টো বেকারত্বের হার বাড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে শিক্ষা জীবন ও জীবিকার মানোন্নয়নে কাজে আসে না, তাকে আঁকড়ে ধরে রাখার কোনো মানে হয় না। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষাব্যবস্থার বিদ্যমান ত্রুটিগুলো তুলে ধরে মন্ত্রী সরাসরি প্রশ্ন তোলেন, ‘শিক্ষা মন্ত্রানালয় বেকারত্ব বাড়ানোর নাকি কমানোর কারখানা? যে শিক্ষাব্যবস্থা বেকারত্ব বাড়ায় তা থেকে বের হয়ে কার্যকরী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।’ তিনি মনে করেন, পুথিগত বিদ্যার চেয়ে বর্তমান সময়ে প্রায়োগিক শিক্ষার গুরুত্ব অনেক বেশি, যা তরুণদের স্বাবলম্বী করতে সাহায্য করবে।
শিক্ষাঙ্গনে ছড়িয়ে পড়া নৈতিক অবক্ষয় ও অনিয়ম নিয়ে কড়া মন্তব্য করে তিনি বলেন, ‘সবাইকে দুর্নীতিমুক্ত থাকতে হবে। শুধু অর্থনৈতিক দুর্নীতি দূর নয়, নৈতিকতার দুর্নীতি দূর করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়ে সরকারের টাকা নেবেন, কিন্তু কেউ পাস করবে না। তাহলে কি সেই টাকা হারাম হবে না?’ তিনি সরকারি বরাদ্দের প্রতিটি পয়সার বিপরীতে মানসম্মত ফল নিশ্চিত করার ওপর জোর দেন।
প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করার বিষয়ে মন্ত্রী বলেন, মুখস্থ বিদ্যার বদলে শিশুদের জন্য হাতে-কলমে শেখার সুযোগ তৈরি করতে হবে। তিনি উল্লেখ করেন, ‘প্রাথমিক শিক্ষায় পাঠদান পদ্ধতি আরও যুক্তিযুক্ত করতে হবে। শিশুদের হাতে-কলমে শিক্ষার ওপর দিতে হবে গুরুত্ব। যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায় তা বাদ দিয়ে কার্যকরী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।’
একুশের চেতনাকে প্রাত্যহিক জীবনে ধারণ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘একুশ আমাদের চেতনা। একে কর্মজীবনে প্রতিষ্ঠা করতে হবে। বাংলা ভাষাকে কার্যকর করতে হবে। মাতৃভাষার পাশাপাশি দ্বিতীয় ভাষা হিসেবে আমরা কোনোটায় গুরুত্ব দেবো, সেটা নিয়েও ভাবতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘শিক্ষা ঠিকমত দিতে না পারলে দেশ গঠন সম্ভব নয়। বিশ্বমানের শিক্ষা সারাদেশে ধারাবাহিকভাবে চালু করতে হবে।’ দুই মন্ত্রীই দেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)