ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
পরীক্ষামূলকভাবে আট উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
নিজস্ব প্রতিবেদক: সরকার দেশের আটটি বিভাগের নির্বাচিত উপজেলায় পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু করতে যাচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিটি গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটির মধ্যে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহ্দী আমিন, মন্ত্রিপরিষদ সচিব এবং সাতটি মন্ত্রণালয়ের সচিব।
কমিটির মূল দায়িত্ব হলো ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য সঠিক নকশা তৈরি করা, সুবিধাভোগী নির্বাচন পদ্ধতি নির্ধারণ করা এবং প্রাথমিকভাবে নির্বাচিত আটটি উপজেলায় এই কার্ড প্রবর্তনের ব্যবস্থা করা।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, নারীদের জন্য বিদ্যমান অন্যান্য কর্মসূচি এই কার্ডের সঙ্গে সংযুক্ত করা সম্ভব কি না, তা কমিটি পর্যালোচনা করবে। এছাড়া সুবিধাভোগীর তথ্যসংগ্রহের জন্য জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেসের মধ্যে সংযোগ স্থাপন করে একটি ডিজিটাল এমআইএস প্রণয়নের সুপারিশ করা হবে।
সরকারের লক্ষ্য, আসন্ন ঈদুল ফিতরের আগে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু করা। কমিটিকে এই প্রাথমিক প্রতিবেদন ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত তৈরি করতে বলা হয়েছে।
কমিটি প্রয়োজন অনুসারে সভা করবে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তাকে সচিবিক সহায়তা প্রদান করবে। প্রয়োজনে নতুন সদস্যও কমিটিতে অন্তর্ভুক্ত করার ক্ষমতা রাখা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- ঋণ জটিলতা ও লোকসানের পাহাড়, তবুও রহস্যজনকভাবে বাড়ছে কোম্পানির শেয়ারদর
- আগের মালিকদের হাতে ফিরছে একীভূত পাঁচ ইসলামী ব্যাংক