ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনবে সরকার: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কঠোর নীতিমালার আওতায় আনার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একইসঙ্গে শিক্ষক বদলিকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়ম বা বাণিজ্য বরদাশত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নবনিযুক্ত মন্ত্রী এ কথা জানান।
ব্রিফিংয়ে তিনি বলেন, ‘ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও বদলিতে আর কোনো বাণিজ্য হতে দেওয়া হবে না।’
এর আগে দায়িত্ব গ্রহণের দিন তিনি পরীক্ষায় নকল ও প্রশ্নফাঁস বন্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। মন্ত্রী বলেন, অতীতে দায়িত্ব পালনকালে নকল ও প্রশ্নপত্র ফাঁস রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল। এবারও কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষাঙ্গনে শৃঙ্খলা বজায় রাখা হবে।
প্রেস ব্রিফিংয়ে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম