ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
সচিবালয়ে প্রধানমন্ত্রীর দ্বিতীয় কর্মদিবস, গুরুত্ব পাচ্ছে ফ্যামিলি কার্ড
নিজস্ব প্রতিবেদক: দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় কর্মদিবসেই দেশ পুনর্গঠনের বিশাল কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় অগ্রাধিকার দিয়ে আজ দিনভর একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন তিনি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার কিছু পরেই তিনি সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনে অবস্থিত তাঁর অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হন।
প্রশাসনিক সূত্র জানিয়েছে, তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর মূল কার্যালয় এবং সরকারি বাসভবন ‘যমুনা’ বর্তমানে সংস্কারাধীন রয়েছে। মেরামত কাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত আগামী কয়েকদিন সচিবালয়ে থেকেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন নতুন প্রধানমন্ত্রী। এদিন তাঁর কার্যালয়ে পৌঁছানোর পর কর্মকর্তাদের মাঝে ব্যাপক কর্মতৎপরতা লক্ষ্য করা গেছে।
প্রধানমন্ত্রী আজ বেলা ১১টা ৩০ মিনিটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সভাপতিত্ব করবেন। এই সভার মূল আলোচ্য বিষয় হলো ‘ফ্যামিলি কার্ড বিতরণের কর্ম পরিকল্পনা’। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী এই কার্ড বিতরণের রূপরেখা চূড়ান্ত হতে পারে এই বৈঠক থেকে।
এরপর দুপুর ২টায় পরিবেশ ও অবকাঠামো উন্নয়নে আরও একটি বড় সভায় বসবেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং নদী, খাল খনন, জলাধার পুনরুদ্ধারে’ বিশেষ দিকনির্দেশনা দেবেন তিনি। টেকসই উন্নয়ন এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এই মেগা প্রকল্পটিকে নতুন সরকারের অন্যতম মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা এই সভায় উপস্থিত থাকবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)