ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
প্রধানমন্ত্রিকে কনকচাঁপার আবেগঘন শুভেচ্ছা বার্তা
নিজস্ব প্রতিবেদক: দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান–কে অভিনন্দন ও শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা।
নিজের স্ট্যাটাসে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, এই ঐতিহাসিক মুহূর্তে পুরো বিশ্ব সাক্ষী থাকল এবং আল্লাহ যেন তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশকে নিরাপদ, সমৃদ্ধ ও সুখী রাখেন—এ কামনাই করেছেন তিনি।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
১৯৬৯ সালের ১১ সেপ্টেম্বর ঢাকায় জন্ম নেওয়া কনকচাঁপার পৈতৃক নিবাস সিরাজগঞ্জের কাজিপুরে হলেও তিনি বড় হয়েছেন রাজধানীতেই। বাবা আজিজুল হক মোর্শেদের পাঁচ সন্তানের মধ্যে তিনি তৃতীয়।
চলচ্চিত্রের গান, আধুনিক, নজরুলসংগীত ও লোকগীতি—সব ধারাতেই সমান দক্ষ এই শিল্পী দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে সংগীতাঙ্গনে সক্রিয়। প্লেব্যাক সিঙ্গার হিসেবে নিয়মিত কাজ করছেন তিনি এবং এখন পর্যন্ত তিন হাজারেরও বেশি চলচ্চিত্রগানে কণ্ঠ দিয়েছেন। প্রকাশিত হয়েছে তার ৩৫টি একক অ্যালবাম; চলচ্চিত্রের গান নিয়ে সর্বশেষ অ্যালবাম ‘আবার এসেছি ফিরে’। জনপ্রিয় অভিনেত্রী শাবনূর–এর বহু চলচ্চিত্রগানেও কণ্ঠ দিয়েছেন কনকচাঁপা, যা দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)