ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
হার্ভার্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের দারুণ সুযোগ
ডুয়া ডেস্ক : বিশ্ববিদ্যালয়ের নাম নিতে গেলেই সবার আগে যে নামটি মুখে আসে সেটি হলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। কারণ এটি এমন এক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বহু প্রভাবশালী ব্যক্তিত্বের শিক্ষাজীবনের সূচনা হয়েছে। যারা পৃথিবী বদলে দেওয়ার ক্ষেত্রে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
এখানে শিক্ষালাভ করেছেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, হেনরি কিসিঞ্জার, বারাক ওবামা, বিল গেটস, জন এফ কেনেডি, টি এস এলিয়ট, মার্ক জাকারবার্গসহ আরও অনেক বিখ্যাত ব্যক্তি।
এই বিশ্ববিদ্যালয় শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানই নয়, ইতিহাসের অংশ হয়ে গেছে। এখান থেকে শিক্ষাগ্রহণ করেছেন আমেরিকার ৮ জন প্রেসিডেন্ট, ১৫৮ জন নোবেল বিজয়ী, ১০ জন অস্কারজয়ী, ৪৮ জন পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত এবং ১০৮ জন অলিম্পিক পদক বিজয়ী।
ভাবুন তো আপনি যদি এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান তাহলে কেমন হয়! কি ভাবছেন নিছক ভাবনা কেবল? না এমনটি নয়, স্কলারশিপ নিয়ে এমবিএ পড়ার একটি সুযোগ দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। স্কলারশিপটির কেতাবি নাম ‘হার্ভার্ড ইউনিভার্সিটি এমবিএ স্কলারশিপ’। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ মে ২০২৫।
সুযোগ-সুবিধা—
>> ৭৫ শতাংশ টিউশন ফি প্রদান করবে;
>> ভ্রমণ খরচ প্রদান করবে;
>> বুস্টানি ফাউন্ডেশন কর্তৃক দুই মসের ইন্টার্নশিপ সুবিধা আছে;
আবেদনের যোগ্যতা—
>> যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;
>> ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ডের অধিকারী হতে হবে;
>> হার্ভার্ডের এমবিএ প্রোগ্রাম থেকে ভর্তির অফার লেটার পেতে হবে;
>> স্নাতকে ভালো ফলধারী হতে হবে;
>> জিম্যাট স্কোর প্রদান করতে হবে;
প্রয়োজনীয় নথিপত্র—
>> জীবনবৃত্তান্ত (সিভি);
>> প্রার্থীর ছবি;
>> জিম্যাট স্কোর;
>> রেফারেন্স লেটার;
>> নথিপত্রের একটি অনুলিপি [email protected] এই ঠিকানায় পাঠাতে হবে;
আবেদন করবেন যেভাবে—
>> অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
>> আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মে ২০২৫।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)