ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
পুনর্গঠিত হলো বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটি
বিনোদন ডেস্ক : বাংলাদেশ টেলিভিশনের ‘প্যাকেজ প্রিভিউ কমিটি’ পুনর্গঠিত হয়েছে। গত ১০ ডিসেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (টিভি) মুহাম্মদ শরিফুল হক স্বাক্ষরিত ১৫ সদস্যের প্রিভিউ কমিটির এক প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে।
কমিটির সভাপতি হিসেবে আছেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক। প্রথম সদস্য হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব।
সদস্যসচিব হিসেবে তালিকায় সবার শেষে আছেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ও পরিকল্পনা পরিচালক। এ ছাড়া সংস্কৃতি অঙ্গনের ১২ জনকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটিতে আছেন অভিনেত্রী ইলোরা গওহর, নির্মাতা রাজীব সালেহীন, অভিনেতা শাহেদ শরীফ খান, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, অভিনেত্রী তানজিকা আমিন, লেখক, নাট্যকার ও সাংবাদিক অপূর্ণ রুবেল, সাংবাদিক আহমেদ তেপান্তর, অভিনেতা শাহেদ আলী, নির্মাতা ও অভিনেতা নিশক তারেক আজিজ, অভিনেতা রাশেদ মামুন অপু, নাট্যনির্মাতা মাইদুল ইসলাম রাকিব এবং অভিনেতা আরশ খান।
উল্লেখ্য, কমিটির সদস্যরা বিটিভির তালিকাভুক্ত নন এমন স্বাধীন নির্মাতাদের অনুষ্ঠান যাচাই-বাছাই করে প্রচার উপযোগী কি না, তার মান নির্ণয় করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)