ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ঢাবির মুহসীন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাক্তন ছাত্রদের সংগঠন হাজী মুহম্মদ মুহসীন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মুহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদ সোহরাবকে আহবায়ক এবং শেখ মো. নাসিমকে সদস্য সচিব করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে মুহসীন হলের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন: ড. শামসুদ্দিন ইলিয়াস, গাজী কামরুল ইসলাম সজল, শাহীন সিদ্দিক লিটন, সুলতান মো. নাসির উদ্দিন, আবদুল আওয়াল খোকন, রশিদুল আলম আলম তালুকদার, মো. হাবিবুর রহমান, মো. নূরুল ইসলাম, হুমায়ুন কবীর খান, ড. শরীফুল ইসলাম দুলু, মো. মিজানুর রহমান খান, ড. মো. শওকত হোসেন, এস এম জাহাঙ্গীর কবীর, মো. আসফ কবীর চৌধুরী (শত), আইনুল হক বাবুল, ইলিয়াস খান, আফজাল রহমান (রিয়েল), তৌহিদুল ইসলাম টিটু, দেলোয়ার হোসেন, জাহিদ রহমান, শহিদ আলমগীর, গোলাম হাফিজ নাহীন, নাহিদ হোসেন, মঞ্জুর রশীদ বিদ্যুৎ, মকবুল হোসেন পাইক, মো. ফারুক (শাসন), এম এম আবদুল্লাহ আল মামুন তুহিন, মো. বাবুল হোসেন হাওলাদার এবং জালাল মো. স্বপন।

আহ্বায়ক সাইদ সোহরাব বলেছেন, "হাজী মুহম্মদ মুহসীন হল লেখাপড়া এবং লড়াই সংগ্রামের একটি অনন্য প্রতীক।" নতুন কমিটি প্রাক্তন ছাত্রদের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি, সহযোগিতা এবং নৈকট্য বৃদ্ধিতে একত্রে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সদস্য সচিব শেখ মো. নাসিম মন্তব্য করেছেন, "মুহসীন হলের হাজার হাজার প্রাক্তন শিক্ষার্থী দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং তারা জাতি ও মানুষের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। মুহসীন হলের স্মৃতিগুলি তাদের কাছে অমূল্য সম্পদ। এই শিক্ষার্থীদের একত্রিত করে একটি সুতায় বেঁধে রাখতে অ্যালামনাই সংগঠন কাজ করবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)