ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
বিএসএফ ক্যাম্পে পড়ে আছে বাংলাদেশির লাশ
ডুয়া ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তের ওপারে বিএসএফের নির্যাতনে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিএসএফ ক্যাম্পে পড়ে আছে সেই লাশ। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আযম।
স্থানীয় বাসিন্দারা জানান, ফতেপুর ও রঘুনাথপুর ক্যাম্পের মধ্যবর্তী এলাকা দিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের অভিযোগে ১১৫ বিএসএফ ব্যাটালিয়নের রেস ক্যাম্পের সদস্যরা ওই বাংলাদেশিকে আটক করে নির্যাতন চালায়।
নিহত বাংলাদেশি নাগরিকের নাম বারিকুল ইসলাম। তিনি উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগনাথপুর স্কুলমাঠ এলাকার সেতাউর রহমানের ছেলে। পরিবারের সদস্যদের দাবি, আটকের পর নির্যাতন করলে বারিকুল মারা যান।
নিহত বারিকুলের পরিবারের সদস্যদের উদ্ধৃত করে দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আযম বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বারিকুলসহ কয়েকজন ভারতে অনুপ্রবেশ করলে বিএসএফ সদস্যরা গুলি করেন। এ সময় বারিকুল পড়ে গেলেও বাকিরা বাংলাদেশে পালিয়ে আসতে সমর্থ হন। পরে রেস ক্যাম্পের সদস্যরা বারিকুলকে ধরে নিয়ে নির্যাতন চালায়। একপর্যায়ে তিনি মারা যান। তার মরদেহ বিএসএফ ক্যাম্পে রয়েছে।’
নিহতের পরিবারের সদস্যরা জানান, নিহত বারিকুলের শরীরে আঘাতে নমুনা পাওয়া গেছে। ভারতীয় ভূখণ্ডে থাকা স্বজনরা শুক্রবার দুপুরে বাংলাদেশে বসবাসকারী স্বজনদের এমনটি জানান।
এ দিকে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির উজ্জ জামান বলেন, ‘এ ধরনের কোন তথ্য আমাদের কাছে নেই। জানলে গণমাধ্যমকে জানানো হবে।’
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, ‘এ ধরনের একটি খবর আমি বিভিন্ন মাধ্যমে এবং নিহত বারিকুলের পরিবারের সদস্যদের মাধ্যমে জেনেছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম