ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
জেনে নিন কোন গোলাপ কীসের প্রতীক
ডুয়া ডেস্ক : আজ ৭ ফেব্রুয়ারি রোজ ডে-এর মধ্য দিয়ে শুরু হলো ভ্যালেন্টাইন সপ্তাহ। আজ ভ্যালেন্টাইন উইকের প্রথম দিন। আজকের দিনে প্রত্যেক প্রেমিক-প্রেমিকাই তার ভালবাসার মানুষকে বিঙিন্ন ধরনের ফুল ও গোলাপ উপহার দিয়ে নিজের ভালোবাসার কথা প্রকাশ করেন।
ভালোবাসার প্রতিটি ধাপেই গোলাপ গুরুত্বপূর্ণ। এই ভ্যালেন্টাইন গোলাপের রঙগুলির একটি ঐতিহ্যবাহী অর্থ রয়েছে। লাল গোলাপ যদি ভালবাসা এবং রোম্যান্সের প্রতীক হয়, তবে হলুদ এবং গোলাপি গোলাপেরও গভীর অর্থ এবং সংযোগ রয়েছে। একইভাবে, সাদা, পিচ, কমলা প্রত্যেকটি গোলাপেরই বিশেষ অর্থ আছে।
রোজ ডে বা ভালোবাসা দিবসে, আপনি যদি বিশেষ কাউকে গোলাপের তোড়া উপহার দেওয়ার পরিকল্পনা করে থাকেন তবে বিভিন্ন রঙের গোলাপ সম্পর্কে তথ্য জেনে নিন।
লাল গোলাপ:
লাল গোলাপ ভালোবাসা দিবসের অর্থ সংজ্ঞায়িত করে। গোলাপকে সৌন্দর্য, ভালবাসা ও আবেগের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তাই, কাউকে লাল গোলাপ উপহার দেওয়ার মানে হল তার মনের ভালবাসার কথা প্রকাশ করা।
সাদা গোলাপ:
সাদা গোলাপের বিশুদ্ধতা খুবই স্পেশাল। রোজ ডে বা ভালোবাসা দিবসে কাউকে সাদা গোলাপ দেওয়ার অর্থ হল, সত্য এবং পবিত্র। এটি দীর্ঘ দূরত্বের কোনও সম্পর্কের ক্ষেত্রেও আদর্শ, কারণ কাউকে সাদা গোলাপ দেওয়ার অর্থ হল, আপনি আপনার জীবনের সেই বিশেষ মানুষটিকে মিস করেন। এছাড়াও, সাদা ফুল নতুন কিছু শুরু করার কথা বোঝাতেও ব্যবহার করা হয়। আবার কারও মৃত্যুতে শোক প্রকাশেও এই রঙের ফুলটি ব্যবহৃত হয়।
গোলাপি গোলাপ:
গোলাপি রঙের গোলাপ অনুগ্রহ, স্বীকৃতি এবং কৃতজ্ঞতা প্রকাশ করে। এছাড়া, কাউকে ধন্যবাদ জানাতে চাইলেও তাকে গোলাপি গোলাপ দিতে পারেন।
কমলা গোলাপ:
কমলা গোলাপ প্রেরকের পক্ষ থেকে উৎসাহ এবং ইচ্ছা প্রকাশ করে। আপনার ভালবাসার মানুষটিকে কমলা গোলাপ উপহার দেওয়ার মাধ্যমে আপনাদের সম্পর্ককে আরও গাঢ় করতে পারেন।
হলুদ গোলাপ:
হলুদ গোলাপ বন্ধুত্ব এবং স্বাধীনতার প্রতীক। তাই, আজকের দিনে আপনার প্রিয় বন্ধু ও কাছের বন্ধুদেরকেও হলুদ গোলাপ উপহার দিতে পারেন। এর মাধ্যমে তাদেরকে বোঝান যে, আপনি তাদের কতটা ভালবাসেন এবং ভরসা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ