ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
‘জিয়া পরিবারের জনপ্রিয়তাই তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবে’
নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জিয়া পরিবারের এক সদস্য ছিলেন দেশের প্রেসিডেন্ট, আরেকজন তিনবার প্রধানমন্ত্রী। ১২ ফেব্রুয়ারি যদি পরিবারের আরেকজন প্রধানমন্ত্রী হন, তা হবে বিশ্বের ইতিহাসে বিরল ও নতুন দৃষ্টান্ত। জিয়া পরিবারের জনপ্রিয়তা ও জনগণের সঙ্গে সম্পর্ক বোঝা যায় তাদের জনদরদী শাসন ব্যবস্থার মাধ্যমে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর পৌরসভার ২ ও ১৪ নং ওয়ার্ডে গণসংযোগকালে পথসভায় তিনি এসব কথা বলেন।
এ্যানি চৌধুরী আরও বলেন, আজ প্রেসিডেন্ট জিয়া নেই, বেগম খালেদা জিয়া নেই। তারা অতীতে নির্যাতিত হলেও সম্মানিত ছিলেন। তারেক রহমান দীর্ঘদিন নির্বাসিত থাকার পর দেশে এসে লাখ লাখ মানুষের সামনে বক্তব্য দিয়েছেন। তিনি আল্লাহর সাহায্য ও মায়ের জন্য দোয়া প্রার্থনা করেছেন এবং হযরত মোহাম্মদ (সা.) এর ন্যায় দেশের সেবা ও মানুষের সেবার প্রতিজ্ঞা করেছেন। আজ তিনি বাবার ও মায়ের মতো গ্রাম-গ্রাম ঘুরে মানুষের সঙ্গে দেখা করছেন।
তিনি জানান, ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিলে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন, ইনশাআল্লাহ। দীর্ঘ প্রতীক্ষার পর এই সুযোগ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়েই এসেছে। এই দিনে জনগণ ও জিয়া পরিবার অতীতের অত্যাচার ও নির্যাতনের স্মৃতি মনে রাখবেন।
এ্যানি চৌধুরী বলেন, ১৯৭১ সালে যারা দেশের বিরোধিতা করেছিল, তারা আজ প্রতিপক্ষ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে। প্রেসিডেন্ট জিয়া তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। কিন্তু স্বাধীনতার সময় তারা মুক্তিযোদ্ধাদের ওপর অত্যাচার, গণহত্যা, বুদ্ধিজীবী হত্যাসহ মা-বোনদের নির্যাতন চালিয়েছিল।
এ সময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, সদস্য নিজাম উদ্দিন ভুঁইয়া, আবুল হাশেম, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও বিএনপি নেতা ইমতিয়াজ আনাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)