ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ঐক্যবদ্ধ হলে ধানের শীষের বিজয় নিশ্চিত: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত করার তাগিদ দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসমর্থন বাড়াতে হলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। বিএনপির সবচেয়ে বড় শক্তি হচ্ছে সংগঠন ও জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা এটাই নির্বাচনী লড়াইয়ে দলের মূল ভরসা।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারলে ধানের শীষের প্রতি আস্থা ও সমর্থন আরও দৃঢ় হবে। জনগণের আস্থা অর্জনই বিএনপির বিজয়ের পথ সুগম করবে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় নির্বাচনি সফরের তৃতীয় দিনে বগুড়া শহরতলির ছিলিমপুরে হোটেল নাজ গার্ডেনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, বগুড়া ঐতিহাসিকভাবে বিএনপির একটি শক্ত ঘাঁটি। তাই বগুড়ার নির্বাচনি দায়িত্ব তিনি সম্পূর্ণ আস্থার সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের হাতেই তুলে দিতে চান।
ভোটের পরিবেশ ও নিরাপত্তা প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, ভোটকেন্দ্র পাহারা দিয়ে নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে নেতাকর্মীরাই অগ্রণী ভূমিকা রাখবেন। ভোটের দিন জনগণের ভোটাধিকার রক্ষায় আপনাদের সামনেই থাকতে হবে।
তারেক রহমান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বগুড়ার সাতটি আসনেই বিএনপির প্রার্থীরা সর্বোচ্চ ভোট পেয়ে জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন এ বিশ্বাস তার আছে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু ও অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন ও আলী আজগর তালুকদার হেনা, সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরুসহ দলীয় নেতারা।
মতবিনিময় সভায় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সভার শুরুতে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সভা শেষে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হন তারেক রহমান। পথিমধ্যে বগুড়ার শাজাহানপুরে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি প্রার্থী মোরশেদ মিল্টন এবং শেরপুরের ধুনট মোড়ে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনি পথসভায় তিনি বক্তব্য দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)