ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
কল্যাণ ও শান্তির রাজনীতি করে বিএনপি: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৩১ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সীপাড়ায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি কখনো ক্ষমতার জন্য রাজনীতি করেনি; বরং মানুষের কল্যাণ, শান্তি ও নিরাপদ ভবিষ্যতের জন্যই তাদের রাজনৈতিক লড়াই। তিনি বলেন, দীর্ঘদিনের দুর্দিন পেরিয়ে দেশ এখন ধীরে ধীরে সুদিনের পথে এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, টানা ১৭ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিবাদী শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার অধ্যায় পেছনে ফেলে জনগণের হাতে আবার নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে বলে মন্তব্য করেন তিনি।
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, দেশের প্রকৃত মালিক জনগণই। তাই এই নির্বাচনে ভুল সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। নিজেদের বিবেচনা ও দায়িত্ববোধ থেকে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষাংশে সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে মির্জা ফখরুল বলেন, এই ভূখণ্ডে হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করছে। বিএনপি ক্ষমতায় গেলে সব ধরনের সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির অবসান ঘটিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত