ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
দেশের মানুষ রাজপরিবারের রাজনীতি চায় না: মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শাসনক্ষমতায় কোনো মুনাফিক গোষ্ঠীর স্থান হবে না এমন কড়া বক্তব্য দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেন, দেশের মানুষ আর প্রতারণার রাজনীতিকে মেনে নেবে না।
শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রামে আয়োজিত একটি নির্বাচনি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ১১ দলীয় নির্বাচনি ঐক্যের উদ্যোগে স্থানীয় এইচজে সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে মামুনুল হক বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ দুটি প্রথাগত রাজনৈতিক রাজপরিবারের হাতে নিজেদের ভবিষ্যৎ জিম্মি রাখতে চায়নি। জনগণ এখন বিকল্প নেতৃত্ব খুঁজছে বলেও তিনি মন্তব্য করেন।
গণভোট প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বললেও আড়ালে ‘না’ ভোটের প্রচারণা চালাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রকাশ্যে এক কথা আর গোপনে ভিন্ন কথা বলা হলে তাকে কী বলা যায় এ প্রশ্ন দেশের মানুষই বিচার করবে। এমন কোনো মুনাফিক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন।
বক্তব্যে তিনি আরও দাবি করেন, পরাজয়ের আশঙ্কায় কেউ কেউ নারীদের লক্ষ্য করে ঘৃণ্য আচরণে লিপ্ত হচ্ছে। নারী সমাজের প্রতি কোনো ধরনের অসম্মান বরদাশত করা হবে না এমন হুঁশিয়ারিও দেন খেলাফত মজলিসের আমির।
তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে যদি নারী সমাজের বিরুদ্ধে সহিংস আচরণ অব্যাহত থাকে, তবে এর পরিণতি ভয়াবহ হতে পারে এবং তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।
ভোটারদের উদ্দেশে শেষ বক্তব্যে মামুনুল হক বলেন, ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি ভোটকেন্দ্র পাহারার দায়িত্বও জনগণের। কেউ ভোট চুরির চেষ্টা করলে তা প্রতিহত করার আহ্বান জানান তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু