ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আ.লীগ ফিরলে আবারও বিপদে পড়বে বিএনপি: আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি যদি আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে আনার চেষ্টা করে, তা হলে দেশের জন্য ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হবে এবং তারা নিজেই বিপদে পড়বে।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে আদমদিঘীর রহিম উদ্দিন ডিগ্রি কলেজের মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, “আমি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বলতে চাই, আপনারা বিভিন্ন স্থানে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার পজিটিভ মন্তব্য করছেন। আমরা জাতীয়তাবাদী নেতা জিয়াউর রহমানকে পছন্দ করি। তবে তিনি একটি ভুল করেছেন শেখ হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠিত করে রাজনীতিতে ফিরিয়ে আনা হয়েছে। যা দেশের জন্য দীর্ঘদিনের খেসারত দিতে হয়েছে।”
তিনি আরও বলেন, “যে দল দেশের মানুষের অধিকার হরণ করেছে, সেই আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনা বিপজ্জনক। আমরা বেগম খালেদা জিয়ার শেষ দিনগুলোর কষ্টের কথা মনে করি। এছাড়া ১/১১ সময়কালে তাদের ষড়যন্ত্রে আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল।”
গণভোট বিষয়ে তিনি বলেন, “আগামীতে দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি। গণভোটই জনগণের প্রকৃত মতামত প্রকাশ করবে।”
তিনি বগুড়া জেলার উন্নয়নে রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া সব উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করেন।
মার্চ ফর দাঁড়িপাল্লা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া-৩ আসনের জামায়াত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বগুড়া জেলা আমির আব্দুল হক সরকার, বগুড়া-৪ আসনের প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জকসুর জিএস আব্দুল আলিম আরিফসহ আরও অনেকে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)