ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
নির্বাচনি প্রচারণায় শুক্রবার রংপুর যাচ্ছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুর সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিন বিকেল সাড়ে চারটায় রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে তারেক রহমানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সফরসূচি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বগুড়া থেকে সড়কপথে রংপুর যাওয়ার পথে বিকেল পৌনে চারটায় পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গেও তার কথা বলার সম্ভাবনা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ঢাকা থেকে বিমানযোগে রাজশাহী যাবেন তারেক রহমান। সেখানে নির্বাচনি জনসভায় অংশ নেওয়ার পর তিনি নওগাঁ ও বগুড়ায় আরও দুটি জনসভায় যোগ দেবেন। শুক্রবার রংপুরের কর্মসূচি শেষে পরদিন শনিবার (৩১ জানুয়ারি) তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। ফেরার পথে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে আয়োজিত পৃথক দুটি নির্বাচনি জনসভায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।
দীর্ঘদিন পর তারেক রহমানের এই উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু