ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
১১ দলীয় ঐক্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে: মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনি ঐক্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে। কারণ, দেশের মানুষ পরিবর্তন চায় এবং দুর্নীতি ও সন্ত্রাসের অবসান চায়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভা অনুষ্ঠিত হয় গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ বহুমুখী স্কুল সংলগ্ন মাঠে।
মাওলানা মামুনুল হক বলেন, শাহজালাল (রহ.)-এর পূণ্যভূমি সিলেট আগামীতে ইসলামপন্থিদের ঘাঁটি হিসেবে বিবেচিত হবে। আজকের জনসভা প্রমাণ করছে, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মাটি এখন দাঁড়িপাল্লার ঘাটিতে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি মানুষের মুখে মুখে পরিবর্তনের আওয়াজ শোনা যাচ্ছে। মানুষ পুরনো নেতৃত্ব আর ক্ষমতায় দেখতে চায় না। অনেকে বলছেন, এবার ইসলামী দলগুলোকে ক্ষমতায় দেখতে চাই। আগামী দিনের রাজনীতি হবে বাংলাদেশপন্থিদের রাজনীতি, কারণ দেশটি শাহজালালের দেশ। তিনি সমাবেশে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান এবং বলেন, ‘হ্যাঁ’ জয়লাভ করলে গণঅভ্যুত্থান সফল হবে এবং জুলাই সনদ বাস্তবায়িত হবে।
মাওলানা মামুনুল হক ১১ দলীয় নির্বাচনি ঐক্যের স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আলেম-ওলামা ও গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর কাছে জোটপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে সমর্থন কামনা করেন।
গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের মাস্টার আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাবিবউল্লাহ দস্তগীর ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়ার যৌথ পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
এর পাশাপাশি জনসভায় বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন নিয়াজী, সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, মহানগর শিবিরের সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল মুমেন জাহেদী ক্যারল, গোলাপগঞ্জ পৌর জামায়াতের আমির রেহান উদ্দিন রায়হান, উপজেলা জামায়াতের নায়বে আমির জিন্নুর আহমদ চৌধুরী, ঢাকা দক্ষিণ ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুর রহিম, বাদেপাশা ইউপি চেয়ারম্যান জাহিদ উদ্দিন এবং উপজেলা খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল আহাদ প্রমুখ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ