ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
‘ক্ষমতায় না এসেই ফ্যাসিবাদি কর্মকাণ্ড শুরু করেছে একটি দল’
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতায় না এসেই একটি রাজনৈতিক দল গত ১৭ মাসে শেখ হাসিনার দীর্ঘ ১৭ বছরের শাসনামলের মতোই ফ্যাসিবাদি কর্মকাণ্ড চালিয়েছে এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার দাবি, ওই দল পাড়ার ছোট দোকান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ স্তর পর্যন্ত চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নোয়াখালী-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় নেতা সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদারের ‘শাপলা কলি’ প্রতীকের সমর্থনে সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে আয়োজিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, আমরা গত ১৭ বছর ধরে শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রত্যক্ষ করেছি। কিন্তু বিস্ময়ের বিষয় হলো ক্ষমতায় না এসেই আরেকটি দল গত ১৭ মাসে ঠিক একই কায়দায় ফ্যাসিবাদি আচরণ শুরু করেছে।
তিনি অভিযোগ করে বলেন, তারা কীভাবে সাধারণ মানুষের হক মেরে, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের ওপর নির্যাতন চালিয়েছে, তা দেশবাসী প্রত্যক্ষ করেছে। রাষ্ট্রের প্রতিটি স্তরে তাদের চাঁদাবাজির সংস্কৃতি বিস্তৃত হয়েছে।
এনসিপির এই নেতা বলেন, গত ১৭ মাসেই তারা প্রমাণ করেছে ক্ষমতায় গেলে কী করতে পারে। এই বাস্তবতা অনুধাবন না করলে জাতির জন্য আবারও আগের মতোই অন্ধকার সময় অপেক্ষা করছে।
আসিফ মাহমুদ আরও বলেন, গত ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হাজারো মায়ের বুক খালি হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রায় চৌদ্দশ ছাত্র-জনতা জীবন দিয়েছে। স্বাধীনতার প্রশ্নে মুক্তিকামী মানুষ কখনোই পিছিয়ে থাকেনি। তাই ১২ ফেব্রুয়ারি দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণের ভোট দিতেও মানুষ পিছপা হবে না।
তিনি বলেন, একটি মহল দাবি করে মানুষ সংস্কার বোঝে না, পেটে ভাত না থাকলে সংস্কারের দরকার কী। তাদের স্মরণ করিয়ে দিতে চাই, জুলাই অভ্যুত্থানে শহীদদের বড় একটি অংশ ছিল খেটে খাওয়া সাধারণ মানুষ। পেটে ভাত না থাকলেও তারা স্বৈরাচার উৎখাতে রাজপথে নেমেছে। এসব মানুষই সবচেয়ে ভালো বোঝে দেশের উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি ও সংস্কারের গুরুত্ব।
উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল খায়েরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহমেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইয়াছিন করিম, নায়েবে আমির আবদুল খালেক, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমীন, যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন এবং এনসিপির প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)