ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
৪৫ হাজার কোটি টাকার ২৫ উন্নয়ন প্রকল্প অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সংশোধনীসহ ২৫টি নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ১৯১ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ১০ হাজার ৮৮১ কোটি ৪০ লাখ, বৈদেশিক ঋণের ৩২ হাজার ৯৮ কোটি এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ২ হাজার ২৯১ কোটি টাকা ব্যয় হবে।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ সংবাদ সম্মেলনে প্রকল্পগুলোর বিস্তারিত তুলে ধরেন।
একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে হেলথ অ্যান্ড নিউট্রিশন সার্ভিস উন্নয়ন, আড়িয়ার খাঁ বিল এলাকার জীবনমান উন্নয়ন, চট্টগ্রাম ও পারকিতে পর্যটন কেন্দ্রের সুবিধা বৃদ্ধি, কুমিল্লা জেলার গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন। এছাড়া পদ্মা ও মহানন্দা নদীর ভাঙন রোধ, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার নদীর টেকসই ব্যবস্থাপনা, স্মলহোল্ডার কৃষি উন্নয়ন এবং আশুগঞ্জ-পলাশ সবুজ প্রকল্প।
শিক্ষা ও স্বাস্থ্য খাতেও বেশ কিছু প্রকল্প অনুমোদিত হয়েছে। নীলফামারীতে চীনা অনুদানে ১ হাজার শয্যার হাসপাতাল, শিশুদের বিকল্প শিক্ষা, সিলেট টেক্সটাইল ইনস্টিটিউট ও কলেজ স্থাপন, ৬৪ জেলায় যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় ও পুলিশের বিভিন্ন ফাঁড়ি, ক্যাম্প ও নৌপুলিশ কেন্দ্র উন্নয়নের প্রকল্প অনুমোদন হয়েছে।
পরিকল্পনা উপদেষ্টা জানান, চলমান প্রকল্পগুলো প্রতি তিন মাস অন্তর মূল্যায়ন করা হবে। যারা সময়মতো প্রকল্প শেষ করতে ব্যর্থ হবে, তাদের বরাদ্দ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এছাড়া স্থানীয় জনগণও প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যুক্ত থাকবে।
নীলফামারীতে নির্মিত হাসপাতালের প্রসঙ্গে তিনি বলেন, জেলাটি দীর্ঘদিন অবহেলিত ছিল। এখানে হাসপাতাল হলে আশেপাশের দেশ থেকেও রোগীরা চিকিৎসা নিতে আসবেন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে পরিকল্পনা উপদেষ্টা বলেন, ডলারে ব্যয় তুলনামূলকভাবে বেশি হয়নি, কিন্তু টাকায় বৃদ্ধি বেশি মনে হচ্ছে।
তিনি আরও বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে ক্লিন এয়ার প্রকল্প অনুমোদিত হয়নি। কারণ এটি মূলত পরিবেশ দূষণ পরিমাপ করবে, যা কমানো জরুরি। তাই সামাজিক খাতে বৈদেশিক ঋণ কম ব্যবহার করা হবে, এবং বিনিয়োগ বেশি হওয়া প্রকল্পগুলিতে ঋণ নেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার