ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ফের চালু হচ্ছে ঢাবি অ্যালামনাই বৃত্তি, শিগগিরই আবেদন আহবান
ঢাবি প্রতিনিধি: গত তিন বছর বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফের চালু হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের 'শিক্ষা ও সামাজিক উদ্যোগের জন্য বৃত্তি’ প্রোগ্রাম। শিগগিরই শিক্ষার্থীদের থেকে আবেদন আহবান করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী।
তিনি জানান, সর্বশেষ ২০২০-২১ সেশনের শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়েছে। আমরা দায়িত্ব নেওয়ার পরই শিক্ষার্থীদের বৃত্তির বিষয়টিতে গুরুত্ব দিয়েছি। শিগগিরই পরবর্তী ২০২১-২২, ২২-২৩ এবং ২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের থেকে আবেদন আহবান করব। এছাড়া যাদের বৃত্তি বকেয়া আছে তাদেরগুলো দেওয়ার প্রক্রিয়া চলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বড় অংশ গ্রাম থেকে আসা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্য। তাদের আর্থিকভাবে সচ্ছলতা দেওয়ার জন্য মাসিক ২ হাজার ৫০০ টাকার বৃত্তি প্রদান করে থাকে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া) এছাড়া বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীবান্ধব বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)