ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
জামায়াত জোটে যুক্ত হলো বাংলাদেশ লেবার পার্টি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন জোটে নতুন অন্তর্ভুক্তি ঘটেছে। বাংলাদেশ লেবার পার্টি যোগ দেয়ার ফলে জোটটি পুনরায় ১১ দলীয় হিসেবে গঠিত হলো।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম বলেন, “আমরা একটি ন্যায় ও ইনসাফভিত্তিক, আধিপত্যবিরোধী বাংলাদেশ গড়তে চাই। সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই বাংলাদেশ লেবার পার্টি আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। ফলে জোটটি এখন ১১ দলীয়।”
জোটের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে এবং ঐক্য ধরে রাখার লক্ষ্যে আমরা নির্বাচনে একত্রিতভাবে অংশগ্রহণ করছি।”
লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান সংবাদ সম্মেলনে বলেন, “ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় একজন সক্রিয় নাগরিক হিসেবে আমি জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়েছি। আমাদের লক্ষ্য দেশের এমন অর্থবহ পরিবর্তন, যা মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণ করবে। আমি কোনো স্বার্থ বা লোভনীয় প্রস্তাব গ্রহণ করিনি।”
উল্লেখ্য, আগে এই জোটটি ১১ দলীয় হিসেবে ঘোষণা করার কথা থাকলেও নির্বাচনী আসন সমঝোতার শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নেয়। ফলে জোটটি ১০ দলীয় হয়ে পড়েছিল। গতকাল শুক্রবার কক্সবাজারের কুতুবদিয়ায় জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ এই নতুন অন্তর্ভুক্তির ইঙ্গিত দিয়েছিলেন।
সংবাদ সম্মেলনে মাওলানা এ টি এম মাছুম বলেন, “বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখা স্বাভাবিক। তবে জামায়াতের নাম এলে বিষয়টি ভিন্নভাবে দেখাকে আমরা দূরভিসন্ধিমূলক মনে করি।”
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার