ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
সবাইকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক ভোলা গড়াই লক্ষ্য: পার্থ
নিজস্ব প্রতিবেদক: ভোলা সদরকে ঘিরে রাজনীতিতে নতুন করে ঐক্য, মানবিকতা ও উন্নয়নের বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান এবং বিএনপি জোটের ভোলা-১ আসনের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, প্রতিশোধ বা বিভাজনের রাজনীতি নয়, সবাইকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক ভোলা গড়াই তার লক্ষ্য।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ভোলা শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত জেলা বিজেপি কার্যালয়ের সামনে আয়োজিত নির্বাচনি গণসংযোগ সভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
ব্যারিস্টার পার্থ বলেন, ২০০৮ সালে ভোলাবাসীর দোয়া ও ভালোবাসায় তিনি প্রথমবার সংসদে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। সে সময় বিরোধী দলে থেকে কাজ করেছেন উল্লেখ করে তিনি বলেন, তখন ভোলার রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা সবাই জানেন। তবে ২০০৮ থেকে ২০২৬—এই দীর্ঘ সময়ে মানুষ তাকে সংসদ, টকশো, রাজপথসহ সব জায়গায় দেখেছে এবং তার রাজনৈতিক বিকাশ প্রত্যক্ষ করেছে।
তিনি বলেন, এমন সময়ও গেছে যখন তিনি ক্ষমতাসীনদের বিরুদ্ধে সরাসরি কথা বলেছেন, যা তখন অনেকেই সাহস করে বলতে পারেননি। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিদ্যুৎ খাতের দুর্নীতি, লুটপাট ও ফ্যাসিবাদী আচরণ জনগণের সামনে তুলে ধরার ক্ষেত্রেও ভোলার মানুষের সমর্থন ছিল বলে দাবি করেন তিনি।
ব্যারিস্টার পার্থ বলেন, এবার আল্লাহ তাকে আবার ভোলা সদরের মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন। তিনি বলেন, আমরা কারো সঙ্গে অন্যায় করব না, কোনো প্রতিশোধের রাজনীতি চাই না। সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, মানবিক ও শান্তিপূর্ণ ভোলা গড়ে তুলতে চাই—যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট বা শালিশের নামে অর্থ আদায়ের সংস্কৃতি থাকবে না।
তিনি আরও বলেন, ভোলাকে হয়তো সিঙ্গাপুর বানানো সম্ভব নয়, তবে সুযোগ পেলে তিনি মানুষের কল্যাণে সততার সঙ্গে কাজ করে যাবেন—এটাই তার অঙ্গীকার।
গণসংযোগ সভায় বিজেপির ভোলা জেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোত্তাছিম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. নুরনবীসহ জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে, শনিবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা থেকে ভোলা সদর উপজেলার খেয়াঘাটে পৌঁছান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সেখানে তাকে স্বাগত জানাতে মানুষের ঢল নামে। সেখান থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি