ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে ইসির প্রশিক্ষণ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনি আইন-শৃঙ্খলা ও ব্যবস্থাপনা আরও কার্যকর করতে এই প্রশিক্ষণ দেওয়া হবে।
শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। এ কারণে নির্বাচন প্রক্রিয়া, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে তাদের প্রশিক্ষণ অপরিহার্য। মাঠপর্যায়ে সদস্যদের কার্যকর প্রশিক্ষণ নিশ্চিত করতে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আগে প্রশিক্ষিত করা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, দিনব্যাপী এই প্রশিক্ষণ আগামী ২৮ জানুয়ারি নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকায় অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণে প্রতি বিভাগ থেকে একজন করে উপমহাপরিচালক বা পরিচালক (রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত সকল) এবং দেশের সব জেলা কমান্ড্যান্টদের অংশগ্রহণ নিশ্চিত করতে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে অনুরোধ জানাতে বলা হয়েছে।
নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট সকল উপমহাপরিচালক, পরিচালক ও জেলা কমান্ড্যান্টদের উপস্থিতি নিশ্চিত করতে নির্বাচন ব্যবস্থাপনা শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ইসি।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার রাজনৈতিক দলগুলোর ১ হাজার ৭৩২ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৪৯ জনসহ মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৮১ জনে। এর মধ্যে ধানের শীষ প্রতীকে ২৮৮ জন, দাঁড়িপাল্লায় ২২৪ জন এবং হাতপাখা প্রতীকে ২৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণা শুরু করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার চলবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস