ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
যুবকদের জনসম্পদে রূপান্তরের প্রতিশ্রুতি ডা. শফিকুর রহমানের
নিজস্ব প্রতিবেদক: বেকার ভাতার বদলে কর্মসংস্থানের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুবকদের হাতে বেকার ভাতা তুলে দেওয়া মানে বেকার তৈরির কারখানা চালু করা। জামায়াত যুবকদের কাজ দিতে চায় এবং দক্ষ করে গড়ে তুলে জনসম্পদে রূপান্তর করতে চায়।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার এসএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে উত্তরবঙ্গে প্রতিষ্ঠিতব্য নতুন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গাইবান্ধা জেলাকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি উত্তরবঙ্গকে একটি কৃষিভিত্তিক রাজধানীতে রূপান্তরের পরিকল্পনার কথাও জানান তিনি। তার ভাষায়, এ অঞ্চলে ইপিজেড গড়ে তোলা হবে, মৃতপ্রায় নদীগুলোকে পুনরুজ্জীবিত করা হবে। নদীর প্রাণ ফিরে এলে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যও বদলাবে।
তিনি আরও বলেন, উত্তরবঙ্গের কৃতি সন্তান আবু সাঈদের অবদান জাতি কখনো ভুলবে না। “আমরা সবাই আবু সাঈদের কাছে ঋণী। তার স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য,” বলেন জামায়াত আমির।
গত ৫৪ বছরের শাসনামলে দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন ও চাঁদাবাজির রাজনীতি থেকে মুক্তি পেতে তিনি ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
জনসভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা-৩ আসনে ১০ দলীয় জোটের এমপি প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, জাগপার সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহসহ গাইবান্ধার পাঁচটি আসনের ১০ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)