ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
আমরা বেকার ভাতা দিয়ে মানুষকে অলস করতে চাই না: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক: অসৎ ও দুর্নীতিবাজ নেতাদের ‘সুন্দর গল্প’ এবং নির্বাচনের আগে দেখানো ‘রঙিন স্বপ্নে’ দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যারা নিজেদের সুন্দর গল্পের আড়ালে দুর্নীতি করে, তারা আসলে ধোঁকাবাজ। তাদের ‘ইয়েস’ নয়, বরং ‘লাল কার্ড’ দেখাতে হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় নির্বাচনী ঐক্যজোটের এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, "আমরা দেশ ও জাতিকে আর বিভক্ত করতে চাই না। সাম্য ও ঐক্যের ভিত্তিতে আমরা আগামী ৫ বছর দেশ পরিচালনা করতে চাই। তবে আমাদের তিনটি শর্ত রয়েছে—আমরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতির আশ্রয় দেব না এবং সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করব। বস্তাপচা রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।"
গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যুবকদের আকাঙ্ক্ষা পূরণের অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, "ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে এবং দুর্নীতি যেন সমাজে স্থান না পায়, সেজন্য যুব সমাজ রক্ত দিয়েছে। আমরা তাদের কাছে ওয়াদাবদ্ধ। জনগণের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত এই লড়াই থামবে না।"
প্রতিহিংসার রাজনীতির বিরোধিতা করে জামায়াত আমির বলেন, "৫ আগস্টের পরিবর্তনের পর আমরা ভেবেছিলাম পতিত সরকার থেকে সবাই শিক্ষা নেবে। আমরা কাউকে অহেতুক মামলায় আসামি করিনি। সাড়ে ১৫ বছর আমরা নিজেরা জেল খেটেছি, জুলুমের শিকার হয়েছি; কিন্তু আমরা কাউকে মজলুম বানাতে চাই না। আমরা চাই ইনসাফ কায়েম করতে।"
বেকারত্ব ও নারী অধিকার প্রসঙ্গে তিনি বলেন, "আমরা বেকার ভাতা দিয়ে মানুষকে অলস করতে চাই না, বরং প্রতিটি কর্মক্ষম মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে চাই। দক্ষতা অনুযায়ী নারী-পুরুষ সবার মর্যাদাপূর্ণ কাজের ব্যবস্থা করা হবে। সমাজ নারী ছাড়া চলতে পারে না, তাই সব ধর্মের মা-বোনদের কাজের সমান সুযোগ দেওয়া হবে।"
রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানের সভাপতিত্বে সমাবেশে জামায়াতের সিনিয়র নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামসহ জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন। সভা শেষে ডা. শফিকুর রহমান রংপুরের বিভিন্ন আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ