ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
আমরা সবাই মিলেমিশে এই দেশ গড়তে চাই: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত ১৫ বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আগের রাতেই ভোট হয়ে যাওয়ার সংস্কৃতি তৈরি হয়েছিল। তবে এখন পরিবর্তনের একটি বড় সুযোগ এসেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শোলটহরি বাজারে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় ভোটারদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার দেশত্যাগ ও দলীয় কর্মীদের বর্তমান অবস্থা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, "আমাদের হাসিনা আপা ভারতে চলে গেছেন। তিনি সেখানে গেছেন ভালো করেছেন, কিন্তু নিজ এলাকার কর্মী-সমর্থকদের কেন বিপদে ফেলে গেলেন? আমরা সাধারণ কর্মী-সমর্থকদের আশ্বস্ত করতে চাই, আপনারা বিপদে পড়বেন না, আমরা আপনাদের পাশে আছি। যারা অন্যায় করেছে কেবল তাদেরই শাস্তি হবে, নিরপরাধ কাউকে কোনো শাস্তি হতে দেব না।"
নিজের বয়স ও এলাকার মানুষের সঙ্গে সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, "আমি এই এলাকারই ছেলে, আপনাদেরই ভাই। আমার বয়স এখন ৭৮ বছর হলেও মনের দিক থেকে আমি এখনো তরুণ। আমি বিশ্বাস করি, এখনো অনেক কাজ করার সক্ষমতা আমার আছে। অতীতে আমি হারলেও আপনাদের ছেড়ে যাইনি, ভবিষ্যতেও সুযোগ পেলে এলাকার সব সমস্যার সমাধান করব।"
সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দিয়ে বিএনপি মহাসচিব বলেন, "বাংলাদেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবার দেশ। আমরা সবাই মিলেমিশে এই দেশ গড়তে চাই। কিছু লোক বিভেদ তৈরি করতে চায়, কিন্তু আমরা চিরকাল একসঙ্গে চলি। হিন্দুদের পূজায় আমরা যাই, আমাদের উৎসবে তারা আসে। এই সম্প্রীতি ধরে রেখে সমান নিরাপত্তা নিশ্চিত করতে চায় বিএনপি।"
উন্নয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, "বিএনপি একটি পরীক্ষিত দল। ধানের শীষ ছাড়া এই এলাকার প্রকৃত উন্নয়ন অন্য কেউ করতে পারবে না। আমরা নির্বাচিত হলে নতুন স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট নির্মাণ এবং বেকার যুবক-যুবতীদের চাকরির ব্যবস্থা করব।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস