ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
সুপ্রিম কোর্ট সচিবালয়ে ২১৩টি স্থায়ী পদ সৃষ্টি, গেজেট প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: বিচার বিভাগের প্রশাসনিক স্বায়ত্তশাসন সুসংহত করতে এবং অভ্যন্তরীণ কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে সুপ্রিম কোর্ট সচিবালয়ে ২১৩টি পদ স্থায়ীভাবে সৃজন করা হয়েছে। এর মধ্যে ৪৬টি পদ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস ক্যাডারের অন্তর্ভুক্ত।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভারপ্রাপ্ত সিনিয়র সচিব মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক গেজেট প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গেজেট অনুযায়ী, সৃজিত পদগুলোর মধ্যে ১টি সিনিয়র সচিব, ৪টি অতিরিক্ত সচিব, ৪টি যুগ্ম সচিব, ১৭টি উপসচিব এবং ২০টি সিনিয়র সহকারী সচিবের পদ রয়েছে। এছাড়া কারিগরি ও প্রশাসনিক সেবার জন্য সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার, মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, অডিটর, ফটোগ্রাফার ও গাড়িচালকের মতো গুরুত্বপূর্ণ পদও রাখা হয়েছে।
সৃজিত পদের মধ্যে জুডিশিয়াল সার্ভিসের ৪৫টি পদের বেতন কাঠামো ২০১৬ সালের জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল অনুযায়ী নির্ধারিত হবে। অন্যদিকে, সিনিয়র সচিবসহ বাকি ১৬৮টি পদের বেতন নির্ধারিত হবে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে।
সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫ এর ১৭ ধারা অনুযায়ী গঠিত ‘পদ সৃজন কমিটির’ সুপারিশের ভিত্তিতে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে এই পদগুলো রাজস্ব খাতে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পদক্ষেপ বিচার বিভাগের স্বাধীনতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
প্রশাসনিক কাজের সুবিধার্থে সচিবালয়ের জন্য ৯টি জিপ, ৬টি মাইক্রোবাস, ৪টি বাস এবং ফটোকপিয়ারসহ আধুনিক অফিস সরঞ্জামাদি (টিওঅ্যান্ডই) বরাদ্দের নির্দেশনাও গেজেটে উল্লেখ করা হয়েছে। এই নতুন পদ ও সরঞ্জামের যাবতীয় ব্যয় সুপ্রিম কোর্ট সচিবালয়ের অনুকূলে বরাদ্দকৃত বাজেট থেকে বহন করা হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস