ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
‘ট্রাক’ প্রতীকই এবার নৌকা বা ধানের শীষের প্রতিনিধি: নুর
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, এবারের নির্বাচনে ব্যালটে নৌকা বা ধানের শীষ নেই; তাই ‘ট্রাক’ প্রতীকই এখন নৌকা বা ধানের শীষের প্রতিনিধি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৫টার দিকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার কালিকাপুর মাদরাসা মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, “বিএনপি অফিশিয়ালি এই আসনে গণঅধিকার পরিষদকে সমর্থন দিয়েছে। আগে এই জনপদে নৌকা ও ধানের শীষের মূল লড়াই হতো। এবার যেহেতু সেই দুই প্রতীক ব্যালটে নেই, তাই ট্রাকই হচ্ছে নৌকা এবং ধানের শীষের সাধারণ প্রতিনিধিদের একমাত্র আশ্রয়স্থল।” তিনি নিজেকে এলাকার সন্তান হিসেবে পরিচয় দিয়ে ভোটারদের স্বপ্ন ও উন্নয়ন বাস্তবায়নে পাশে থাকার আহ্বান জানান।
ডাকসু নির্বাচনের স্মৃতিচারণ করে নুর বলেন, “২৮ বছর পর অনুষ্ঠিত হওয়া ডাকসু নির্বাচনে আমাদের পেছনে মিছিল করার জন্য শুরুতে ৫০ জন ছেলেমেয়েও ছিল না। কিন্তু শেষ পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা ১১ হাজার ভোট দিয়ে আমাদের জয়ী করেছিল। ইনশাআল্লাহ গলাচিপা-দশমিনাতেও ট্রাক মার্কা নিয়ে আরেকটি বিজয় এবং নতুন ইতিহাসের সৃষ্টি হবে।”
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণঅধিকার পরিষদ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের ট্রাক প্রতীকের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মো. হাসান মামুন (ঘোড়া প্রতীক)। নুরের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি হাসান মামুনকে দল থেকে বহিষ্কার করেছে। এছাড়া নুরের পক্ষে কাজ না করায় স্থানীয় বিএনপির তিনটি কমিটি ইতোমধ্যে বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার