ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ঢামেকে চিকিৎসকদের ওপর হা-মলার দায়ে ৩ জনের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার দায়ে তিন যুবককে দুই মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. শাকিব হোসেন (২৪), মো. শাহরিয়া নাজিম রবিন (২১) ও ইমতিয়াজ আহাম্মেদ (২৫)। রায় ঘোষণার পরপরই তাদের কারাগারে পাঠানো হয়েছে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত বুধবার (২১ জানুয়ারি) রাতে লাকি বেগম নামে এক নারী আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে স্বজনরা ‘ভুল চিকিৎসার’ অভিযোগ তুলে হাঙ্গামা শুরু করেন। মৃত নারীর ছেলে রাকিবের বন্ধু শাকিব ফোন করে আরও ২০-৩০ জন যুবককে হাসপাতালে ডেকে আনেন। তারা কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করেন এবং দুই জন ইন্টার্ন চিকিৎসককে শারীরিক ভাবে লাঞ্ছিত ও মারধর করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে আটক করে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। পরে শাহবাগ থানা পুলিশ তাদের আদালতে হাজির করলে আদালত এই দণ্ডাদেশ দেন।
চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের ত্বরিত বিচারিক ব্যবস্থা হাসপাতালের কর্মপরিবেশ ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)