ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
নির্বাচনে ব্যালট ছিনতাইয়ের আর কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের আর কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা ও মতবিনিময় সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অতীতের নির্বাচনে প্রতিটি কেন্দ্রে মাত্র একজন অস্ত্রধারী পুলিশ থাকলেও এবার নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে। তিনি বলেন, “এবার প্রতিটি সাধারণ কেন্দ্রে কমপক্ষে ৫ জন এবং গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৬ জন অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। এর মধ্যে ২ থেকে ৩ জন সশস্ত্র পুলিশ এবং ৩ জন সশস্ত্র আনসার সদস্য থাকবেন।” এছাড়া লাঠিসহ আরও ১০ জন আনসার সদস্য (৬ জন পুরুষ ও ৪ জন নারী) প্রতিটি কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
নির্বাচনকে ‘রোল মডেল’ করার প্রত্যয় ব্যক্ত করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এবারের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, স্বচ্ছ ও উৎসবমুখর। এজন্য কর্মকর্তাদের শতভাগ সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহারের কথা উল্লেখ করে তিনি জানান, এবারই প্রথমবারের মতো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য বডি ওর্ন ক্যামেরা, সিসিটিভি, ড্রোন এবং ডগ স্কোয়াড ব্যবহার করা হবে। এছাড়া প্রবাসী ও নির্বাচনি কর্মকর্তাদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
উপদেষ্টা আরও জানান, নির্বাচনে রেকর্ড সংখ্যক প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। সহযোগিতায় থাকবে বিএনসিসি, গার্লস গাইড ও স্কাউট সদস্যরা। নির্বাচনের মূল নিরাপত্তা বলয় ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৭ দিন মাঠ পর্যায়ে সক্রিয় থাকবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা সিআইডির বিভিন্ন স্তরের কর্মকর্তাদের মধ্যে বিশেষ কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার বিতরণ করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে