ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
আমি আসলে নির্বাচন ‘ইঞ্জিনিয়ারিং’ নিয়ে ভয় পাচ্ছি: মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক: সরকারের একটি বিশেষ মহল আসন্ন নির্বাচনে নির্দিষ্ট কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেন, “একজন রাষ্ট্রের প্রধান যখন নির্দিষ্ট কাউকে ইঙ্গিত করে বলেন যে তিনি জয়ী হয়ে আসবেন, তখন বুঝে নিতে হবে তাদের জয়ী করার সবরকম চেষ্টা করা হবে।”
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার প্রথম দিনে রাজধানীর শান্তিবাগ স্কুল এবং পুরাতন রমনা থানা জামে মসজিদ সংলগ্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী এলাকায় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আচরণের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, “প্রতিপক্ষ শিষ্টাচার বহির্ভূতভাবে কথা বলছে। আমার বয়স ও অবস্থানের কারণে আমি তার সব কথার উত্তর দিচ্ছি না। ছেলেটি আমার ছেলের চেয়েও ছোট। ও এমনভাবে আঘাত করছে যেন আমি প্রতিক্রিয়া দেখাই, কিন্তু সে বুঝেনি আমার প্রতিক্রিয়া দেখানোর বয়স পার হয়ে গেছে। আমি ওর আচরণকে ঘরের ছেলের দুষ্টুমি হিসেবেই দেখছি।”
মির্জা আব্বাস আরও বলেন, “আমি আসলে নির্বাচন ‘ইঞ্জিনিয়ারিং’ নিয়ে ভয় পাচ্ছি। সরকারের একটি মহল বিশেষ কিছু প্রার্থীকে জেতানো এবং আমাদের মতো প্রার্থীদের পরাজিত করার নীল নকশা করছে। তারপরও আমাদের কর্মীদের যে মনোবল দেখেছি, তাতে আমি বিশ্বাস করি সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা বিজয় ছিনিয়ে আনব।”
সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “আমি এর আগে প্রতিটি সুষ্ঠু নির্বাচনে জয়ী হয়েছি। এবারও যদি জনগণ নির্ভয়ে ভোট দিতে পারে, তবে ইনশাআল্লাহ ধানের শীষেরই জয় হবে।”
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার