ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
'উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সফলতা জনগণের সেবা অর্জনের মূল চাবিকাঠি'
নিজস্ব প্রতিবেদক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই আজম বলেছেন, দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সফলতা জনগণের প্রত্যাশিত সেবা অর্জনের মূল চাবিকাঠি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের এডিপির প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় উপদেষ্টা ফারুক-ই আজম এই মন্তব্য করেন। সভায় মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।
উপদেষ্টা ফারুক-ই আজম বলেন, সরকার সময়োপযোগী, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন কাঠামো বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। প্রকল্পগুলো নির্ধারিত সময়, ব্যয় ও মান বজায় রেখে সফলভাবে বাস্তবায়ন করা আমাদের সকলের দায়িত্ব।
তিনি জানান, পর্যালোচনার সময় কিছু প্রকল্পে সন্তোষজনক অগ্রগতি দেখা গেলেও এখনও বেশ কিছু প্রকল্পের বাস্তবায়ন গতি প্রত্যাশার তুলনায় কম। বিলম্বিত প্রকল্পগুলোর কারণ চিহ্নিত করে দ্রুত সমাধানমূলক ব্যবস্থা নিতে হবে।
উপদেষ্টা আরও বলেন, প্রকল্প পরিচালকরা প্রকল্প বাস্তবায়নের মূল চালিকাশক্তি। তাদের পেশাদারিত্ব, দক্ষতা ও দায়িত্বশীলতার ওপর প্রকল্পের সাফল্য নির্ভর করে।
তিনি জোর দিয়ে বলেন, সরকারের প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করা নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। জনগণের করের অর্থ যেন সরাসরি উন্নয়ন ও সেবায় রূপান্তরিত হয়, এটাই আমাদের লক্ষ্য।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- ডিআর কঙ্গো বনাম ইংল্যান্ড: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- আজকের খেলার সময়সূচি (৩ জুলাই)
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- মির্জা ফখরুলের বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বললেন জামায়াত নেতা
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৭১৮, মোট আক্রান্ত ১ লাখ ১৩ হাজার
- এইচএসসি কেন্দ্রের ২০০ গজে প্রবেশে ডিএমপির নিষেধাজ্ঞা
- শেষ ১৬ তে ব্রাজিলের প্রতিপক্ষ কে, জানুন বিস্তারিত