ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
ক্ষমতায় গেলে বেকার যুবকদের কর্মসংস্থান বাড়াবে বিএনপি: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপি ক্ষমতায় গেলে চা শ্রমিক ও দিনমজুরদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে এবং মসজিদের ইমামদের রাষ্ট্রীয়ভাবে সম্মানী দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান তার বক্তব্যে বিএনপির শাসনামলের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, “অতীতে যখনই ধানের শীষের সরকার ক্ষমতায় ছিল, তখনই এ দেশের মানুষের ভাগ্য বদলেছে। আমরা নারীদের শিক্ষা অবৈতনিক করেছি এবং কৃষকদের ৫-১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছি।” তিনি আরও যোগ করেন, বিএনপির সময়ে মানুষ মন খুলে কথা বলতে পেরেছে, কিন্তু বিগত স্বৈরাচারী শাসনামলে মানুষ গুম ও খুনের শিকার হয়েছে।
দেশের অর্ধেক জনসংখ্যা নারী উল্লেখ করে তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষার পথ সুগম করেছিলেন। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে বেকার যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তথাকথিত উন্নয়নের সমালোচনা করে তিনি বলেন, “মৌলভীবাজারের বহু মানুষ লন্ডনে থাকেন। অথচ ঢাকা থেকে সিলেট আসতে সময় লাগে আট ঘণ্টা, যেখানে লন্ডন যেতেও এত সময় লাগে না। এটাই হলো বিগত স্বৈরাচারের উন্নয়নের আসল নমুনা।”
জনসভায় তারেক রহমান মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। তারা হলেন— মৌলভীবাজার-১ আসনের নাসির উদ্দীন আহমেদ, মৌলভীবাজার-২ আসনের শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনের এম নাসের রহমান এবং মৌলভীবাজার-৪ আসনের মুজিবুর রহমান চৌধুরী।
নির্বাচনি প্রচারণা ও জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, একটি সুন্দর ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে ধানের শীষের বিকল্প নেই। মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)