ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
এনসিপির নির্বাচন ব্যবস্থাপনায় দায়িত্ব পেলেন তারিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক: আসন্ন নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। দলটির নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম আরও সুশৃঙ্খল ও গতিশীল করতে নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে দলের নির্বাহী কাউন্সিল সদস্য ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে এনসিপির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কমিটির সেক্রেটারি হিসেবে থাকবেন মনিরা শারমিন এবং মুখ্য সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম। পাশাপাশি এনসিপি, জাতীয় যুবশক্তি, ছাত্রশক্তি ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা এই কমিটিতে যুক্ত থাকবেন।
মুখ্য সমন্বয়কারীর দায়িত্ব পাওয়ায় জাতীয় যুবশক্তির পক্ষ থেকে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে অভিনন্দন জানানো হয়েছে। সংগঠনটি আশা প্রকাশ করেছে, তিনি আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে নির্বাচনী কার্যক্রম পরিচালনা এবং সামগ্রিক নির্বাচন ব্যবস্থাপনায় কার্যকর সমন্বয় নিশ্চিত করবেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের