ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
জিয়াউর রহমানের আদর্শে দেশ গড়ার ঘোষণা তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে তারা সরকার গঠন করলে নবী করিম (স.)-এর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে। এই ঘোষণা তিনি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত দলের প্রথম নির্বাচনি জনসভায় দেন।
তারেক রহমান বলেন, “ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয়। দেশ-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে সচেতন থাকতে হবে। আমাদের জনগণ আগেও ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র প্রতিহত করেছে এবং ভবিষ্যতেও করবে।”
তিনি আরও বলেন, “উন্নয়নের নামে দেশের মানুষের সম্পদ লুটপাট ও পাচার হয়েছে। আমরা এ অবস্থার পরিবর্তন চাই। এজন্য ধানের শীষের পাশে থাকুন। আমরা কৃষকের পাশে দাঁড়াতে চাই। তাই আপনারা ধানের শীষে ভোট দিন।”
বিএনপির চেয়ারম্যান আরও বলেন, “গত ১৫/১৬ বছরে অন্য দেশের কাছে বাংলাদেশকে কিভাবে বিক্রি করা হয়েছে, আমরা দেখেছি। এজন্য আমি বলেছি দিল্লি নয়, পিন্ডি নয়; প্রথমে বাংলাদেশ। স্বৈরাচার সরকার মানুষের ঘাড়ে চড়ে বসেছিল, যা আমরা ‘টেক ব্যাক বাংলাদেশ’ হিসেবে শুরু করেছি। গণতন্ত্রের যাত্রা শুরু করেছি। ১২ তারিখে ধানের শীষকে নির্বাচিত করার মধ্য দিয়ে এই যাত্রা আরও এগোবে।”
তারেক রহমান বক্তব্যের এক পর্যায়ে উপস্থিতদের সঙ্গে স্লোগান দেন, ‘করবো কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’। তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি ভোটে বিজয়ী হলে জিয়াউর রহমানের মতো দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেবেন।
বক্তব্যের শেষপর্যায়ে তিনি সবাইকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং পুনরায় নিশ্চিত করেন, নবী করিম (স.)-এর ন্যায়পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ বিএনপি সরকার দেশ পরিচালনা করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত