ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
৪ কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার ঘোষণা তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক: সিলেটে মেডিকেল শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের শতাধিক তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, চিকিৎসার কারণে তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন এবং বাধ্য হয়ে ১৭ বছর দেশের বাইরে কাটিয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভা শুরুর আগে ‘দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক মতবিনিময় সভায় এই তথ্য জানান তিনি। অনুষ্ঠানে তারেক রহমান তরুণদের বক্তব্য শুনেন এবং নিজের দিকনির্দেশনাও প্রদান করেন।
তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশের ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। প্রতিটি পরিবারের প্রধান নারীর হাতে এই কার্ড হস্তান্তর করা হবে। এর মাধ্যমে মাসিকভিত্তিক দুই থেকে আড়াই হাজার টাকা এবং খাদ্যসামগ্রী সরবরাহ করা হবে।
তরুণদের জন্য বিভিন্ন বহুমাত্রিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কারিগরি শিক্ষার আধুনিকায়ন করা হবে। পাশাপাশি, বিদেশ যাত্রার আগ্রহীদের জন্য বিভিন্ন দেশের ভাষা শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। এই পর্ব শেষ হওয়ার পর তারেক রহমান আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় যোগ দেন।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা ধানের শীষ প্রতীকের প্রচারণায় বক্তব্য রাখেন। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিলের মাধ্যমে নেতাকর্মী ও সাধারণ মানুষ একে একে মাঠে প্রবেশ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো