ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা, যৌথ বাহিনী মোতায়েন
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বিঘ্ন করতে দেশব্যাপী যৌথ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভোটের আগে চার দিন, ভোটের দিন এবং ভোটের পর আরও সাত দিন—মোট ১২ দিন মাঠে থেকে দায়িত্ব পালন করবেন যৌথ বাহিনীর সদস্যরা।
বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সভায় স্বরাষ্ট্র সচিব জানান, আগামী পাঁচ দিনের মধ্যেই স্থানীয় পর্যায়ে বডি ক্যামেরা পৌঁছে দেওয়া হবে। নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনে ড্রোন ব্যবহার করবে।
তিনি আরও বলেন, আজ থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বে একাধিক টিম গঠন করা হয়েছে, যারা নির্বাচন-সংক্রান্ত মাঠপর্যায়ের সব তথ্য সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও রেকর্ড করবে। এই মনিটরিং কার্যক্রম চলবে ২৪ ঘণ্টা।
বডি ক্যামেরার মাধ্যমে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকার সঙ্গে সংযোগ স্থাপন করা যাবে উল্লেখ করে নাসিমুল গনি বলেন, এতে ঘটনাস্থলের সব পরিস্থিতি সরাসরি দেখা ও সংরক্ষণ করা সম্ভব হবে।
সভায় বডি ক্যামেরা ব্যবহারের পদ্ধতি ও কার্যকারিতা তুলে ধরে একটি ভিডিওচিত্রও উপস্থাপন করা হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস