ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
এবারের নির্বাচনে ভোট গণনায় বেশি সময় লাগতে পারে: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় এবারের ভোট গণনা শেষ করতে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে নির্বাচন ঘিরে নিরাপত্তা, যোগাযোগ ও নজরদারিতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেন তিনি।
বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন প্রেস সচিব।
তিনি বলেন, সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় ব্যালট ও ফলাফল প্রক্রিয়াজাতকরণে অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে। একই সঙ্গে নির্বাচনকালীন সময়ে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে চারটি মোবাইল ফোন অপারেটরকে উন্নত ইন্টারনেট সেবা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে শফিকুল আলম জানান, পুলিশের কাছে ২৫ হাজার ৫০০টি বডি অন ক্যামেরা থাকবে। এসব ক্যামেরার ফুটেজ ‘নির্বাচনী সুরক্ষা’ অ্যাপের সঙ্গে সংযুক্ত করা হবে, যাতে ঘটনাস্থল থেকেই দ্রুত কুইক রেসপন্স নিশ্চিত করা যায়।
ভোটের দিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা বলেও জানান প্রেস সচিব। পাশাপাশি অতীতে লুট হওয়া অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে নির্বাচন ঘিরে সম্ভাব্য ঝুঁকি ও করণীয় নিয়ে আলোচনা হয়।
ভোটের দিন সশস্ত্র বাহিনী রিটার্নিং কর্মকর্তাদের অধীনে থেকে দায়িত্ব পালন করবে জানিয়ে শফিকুল আলম বলেন, এক লাখ সেনা সদস্যের পাশাপাশি নৌবাহিনীর পাঁচ হাজার এবং বিমান বাহিনীর সাড়ে তিন হাজার সদস্য মাঠে থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় ফায়ার সার্ভিসসহ অন্যান্য বাহিনী যুক্ত থাকবে এবং নজরদারিতে ব্যবহার করা হবে ৫০০টি ড্রোন।
পাবনা–১ ও পাবনা–২ আসন নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত ওই দুটি আসনসহ দেশের সব ৩০০ আসনেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
প্রেস সচিব বলেন, এবারের নির্বাচনে মোট ১ হাজার ৮৪২ জন প্রার্থী বৈধভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দায়িত্ব পালনে থাকবেন ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা, ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ১ হাজার ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা পর্যায়ে জেলা প্রশাসক ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনশৃঙ্খলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া ‘নির্বাচনী সুরক্ষা’ নামে একটি বিশেষ অ্যাপের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় বজায় রেখে পুরো নির্বাচন কার্যক্রম পরিচালিত হবে বলেও জানান শফিকুল আলম।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস