ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
নির্বাচনি প্রচারণায় নতুন নিয়ম, ইসির প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক: সংসদ নির্বাচনে শৃঙ্খলা ও সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করতে আচরণ বিধিমালায় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশের ধারা ৯১(খ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর একাধিক ধারা সংশোধনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সংশোধিত বিধিমালায় বিদ্যমান বিধি ৪-এর উপবিধি (৩)-এর ভাষায় পরিবর্তন আনা হয়েছে। আগে যেখানে বলা ছিল, কোনো প্রার্থী নির্বাচনের আগে সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের রাজস্ব কিংবা উন্নয়ন তহবিলভুক্ত প্রকল্পের অনুমোদন, ঘোষণা, ভিত্তিপ্রস্তর স্থাপন বা ফলক উন্মোচন ‘করা যাইবে না’, সেখানে নতুন সংশোধনীতে শব্দচয়ন পরিবর্তন করে বলা হয়েছে ‘করিতে পারিবেন না’।
এ ছাড়া বিধি ৬-এর (আ) দফার (খ) উপদফা সংশোধন করে নতুনভাবে যুক্ত করা হয়েছে যে, নির্বাচনি প্রচারণা শুরুর আগে রাজনৈতিক দল বা প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রচারণা কর্মসূচির প্রস্তাব জমা দিতে হবে। একই স্থানে ও একই সময়ে একাধিক দল বা প্রার্থীর কর্মসূচি থাকলে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সমন্বয় করবে।
নতুন বিধান অনুযায়ী, কোনো প্রার্থী জনসভা আয়োজন করতে চাইলে প্রস্তাবিত সভার সময় ও স্থান সম্পর্কে কমপক্ষে ২৪ ঘণ্টা আগে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে জানাতে হবে। পুলিশ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এলাকায় চলাচল স্বাভাবিক রাখা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
আচরণ বিধিমালার সংশোধিত অংশে আরও বলা হয়েছে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ফেস্টুন, ব্যানার বা বিলবোর্ডের ওপর অন্য কোনো প্রার্থীর প্রচারণা সামগ্রী টাঙানো যাবে না। একইসঙ্গে এসব প্রচারণা সামগ্রীর ক্ষতিসাধন, বিকৃতি বা বিনষ্ট করাও নিষিদ্ধ করা হয়েছে।
বিলবোর্ড ব্যবহারের ক্ষেত্রেও সীমা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি সংসদীয় আসনের ক্ষেত্রে ইউনিয়ন, পৌরসভা বা মেট্রোপলিটন এলাকার প্রতিটি ওয়ার্ডে সর্বোচ্চ একটি বিলবোর্ড ব্যবহার করা যাবে। বিকল্পভাবে, পুরো নির্বাচনি এলাকায় মোট বিলবোর্ডের সংখ্যা ২০টির বেশি হতে পারবে না।
শব্দদূষণ নিয়ন্ত্রণে বিধিমালায় বলা হয়েছে, কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কেউ একটি জনসভায় একসঙ্গে তিনটির বেশি মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার করতে পারবেন না। তবে সাধারণ প্রচারণায় ব্যবহৃত মাইক্রোফোন বা লাউডস্পিকারের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না।
সংশোধিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নতুন এই আচরণ বিধিমালা জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হবে। ফলে আসন্ন সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য এসব নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণযোগ্য বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- প্রবাসীর সন্তানেরা পাবে শিক্ষাবৃত্তি, জানুন আবেদন পদ্ধতি
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ