ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
'দেশে গণতান্ত্রিক পরিবেশ টিকিয়ে রাখতে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে'
নিজস্ব প্রতিবেদক: আসন্ন গণভোটকে দেশের ভবিষ্যৎ ও গণতন্ত্র রক্ষার গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, কোনো রাজনৈতিক দল যদি ‘না’ ভোটের পক্ষে অবস্থান নেয়, তাহলে তারা শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে সেই রক্তের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘গণভোট প্রচার বিষয়ক মতবিনিময় সভা’ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।
ড. সাখাওয়াত হোসেন বলেন, যারা ক্ষমতার অপব্যবহার অব্যাহত রাখতে চায়, তারাই মূলত ‘না’ ভোটের প্রচারে সক্রিয়। বর্তমানে ‘হ্যাঁ’ ভোটকে ঘিরে বিভ্রান্তি ও অপপ্রচার ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার মতে, পরিবর্তন চাইলে জনগণকে সচেতন থাকতে হবে এবং দৃঢ়ভাবে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে হবে।
তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা এখন সরাসরি জনগণের হাতে। এই সংস্কারের সুযোগ সহজে আসে না। তাই এই সময়টিকে কাজে লাগাতে হবে, যাতে ভবিষ্যতে কেউ জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নিতে না পারে।
সংবিধান সংস্কার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সংবিধান সরাসরি পরিবর্তনের সুযোগ না থাকায় জনগণের রায়ের ওপরই নির্ভর করতে হচ্ছে। জনগণ যদি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সংস্কারকে সমর্থন করে, তাহলে ভবিষ্যতে সংসদে কোনো জনপ্রতিনিধি চাইলেও সেই সংস্কারের সীমা অতিক্রম করতে পারবে না।
মতবিনিময় সভায় ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস