ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
পেনশন ও চিকিৎসা ভাতায় বড় পরিবর্তন আসছে, চূড়ান্ত হলো সুপারিশ
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল চূড়ান্ত করার পথে আরেক ধাপ এগোল পে কমিশন। পূর্ণ কমিশনের সর্বশেষ বৈঠক শেষে পেনশনভোগীদের জন্য বড় পরিসরের সুখবর সামনে এসেছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিটে বৈঠকটি শেষ হয়।
সভা সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন বেতন কাঠামোর সুপারিশের পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো পেনশনভোগীদের পেনশন বৃদ্ধির বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, যেসব পেনশনভোগী মাসে ২০ হাজার টাকার কম পেনশন পান, তাদের পেনশন দ্বিগুণ অর্থাৎ ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হচ্ছে।
এ ছাড়া মাসিক ২০ থেকে ৪০ হাজার টাকা পেনশনপ্রাপ্তদের জন্য পেনশন বৃদ্ধির হার ধরা হয়েছে ৭৫ শতাংশ। আর যাঁরা ৪০ হাজার টাকার বেশি পেনশন পান, তাঁদের ক্ষেত্রে ৫৫ শতাংশ পেনশন বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।
পেনশনভোগীদের স্বাস্থ্যসেবার বিষয়েও বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। সভায় সিদ্ধান্তের খসড়া অনুযায়ী, ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের চিকিৎসা ভাতা বর্তমান ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করার সুপারিশ রয়েছে। অন্যদিকে ৫৫ বছরের কম বয়সী পেনশনভোগীদের জন্য ৫ হাজার টাকা চিকিৎসা ভাতা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
কমিশন সূত্রের ভাষ্য, এসব সুপারিশ বাস্তবায়িত হলে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জীবনমান ও চিকিৎসা সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে। পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতেই সরকার পরবর্তী সময়ে পেনশন ও ভাতা কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নেবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা