ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
ত্রয়োদশ নির্বাচনে প্রবাসী ভোট আজ থেকে কার্যকর
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটাররা আজ বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টা থেকে ডাকযোগে ভোট প্রদান করতে পারবেন।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ভোটাররা কমিশনের ওয়েবসাইট কিংবা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে দেওয়া নির্দেশনা অনুসরণ করে নিজ নিজ নির্বাচনী এলাকার প্রার্থী ও প্রতীকে ভোট দিতে পারবেন।
ইসির নির্দেশনা অনুযায়ী, ভোট প্রদান শেষে পূরণকৃত পোস্টাল ব্যালট আগামী ২৫ জানুয়ারির মধ্যে ডাকযোগে বাংলাদেশে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হবে।
এ বিষয়ে বুধবার নির্বাচন কমিশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন সম্পন্ন করা প্রবাসী ভোটাররা ২১ জানুয়ারি বিকেল ৫টা থেকে অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটে উল্লেখিত নিয়ম অনুসরণ করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোট শেষে হলুদ খাম নিকটস্থ পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিতে হবে।
নির্বাচন কমিশনের আরেকটি বার্তায় জানানো হয়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা সংযোজিত থাকায় একজন ভোটারের ভোট অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নেই। একই সঙ্গে ভোট প্রদানের গোপনীয়তাও সম্পূর্ণভাবে নিশ্চিত করা হয়েছে।
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম সংশ্লিষ্ট ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, বিশ্বের ১২১টি দেশে অবস্থানরত ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ ইতোমধ্যে শেষ করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস