ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা বুধবার, যা জানাল উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: নতুন পে-স্কেল সংক্রান্ত সুপারিশ কবে জমা দেওয়া হবে, সে বিষয়ে সময়সূচি জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টায় পে কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের চূড়ান্ত সুপারিশ প্রতিবেদন জমা দেবে।
আজ বুধবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা এ তথ্য নিশ্চিত করেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, প্রতিবেদন জমা দেওয়ার সময় তিনি নিজেও সেখানে উপস্থিত থাকবেন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান কমিশনের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে প্রতিবেদনটি হস্তান্তর করবেন।
পে কমিশনের সুপারিশ প্রকাশের আগে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন অর্থ উপদেষ্টা। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রতিবেদনে এমন সুপারিশই থাকবে, যা সরকারি চাকরিজীবীদের সন্তুষ্ট করবে। প্রধান উপদেষ্টার কাছে বেতন কাঠামোর বিভিন্ন দিক ব্যাখ্যা করে তুলে ধরবেন কমিশনের প্রধান।
সূত্র জানায়, এর আগে বেতন কমিশনের প্রতিবেদন প্রথমে অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়ার পরিকল্পনা ছিল অর্থ মন্ত্রণালয়ের। পরে সেটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপস্থাপনের কথা ছিল। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়েই প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস