ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
স্বাস্থ্য মন্ত্রণালয়ে বড় পুনর্গঠন, দুই বিভাগ একীভূত
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের কাঠামোগত জটিলতা কাটাতে বড় প্রশাসনিক সিদ্ধান্ত নিল সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় আলাদা থাকা দুটি বিভাগ একীভূত করার অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ একত্র করে নতুনভাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পুনর্গঠন করা হবে।
নিকার সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় বিভাজনের মূল লক্ষ্য ছিল সেবা ব্যবস্থাকে আরও কার্যকর ও সহজ করা। কিন্তু বাস্তবে দেখা গেছে, স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের দায়িত্ব বিভাজনের ফলে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, নার্সিং ইনস্টিটিউট ও মাতৃ ও শিশু স্বাস্থ্য কর্মসূচির ব্যবস্থাপনায় সমন্বয়ের ঘাটতি তৈরি হয়েছে।
তিনি বলেন, দুটি বিভাগ গঠনের পরবর্তী অভিজ্ঞতায় প্রতীয়মান হয়েছে—এই দ্বিমুখী প্রশাসনিক কাঠামো কাঙ্ক্ষিত সুফল দিতে ব্যর্থ হয়েছে। বরং স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষা উভয় ক্ষেত্রেই মানের অবনতি ঘটেছে।
এই প্রেক্ষাপটে স্বাস্থ্য খাতে কার্যকারিতা, গতি ও সমন্বয় ফিরিয়ে আনতে রুলস অব বিজনেস অনুসরণ করে দুই বিভাগ একীভূত করার প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হয়, যা তিনি অনুমোদন দিয়েছেন বলে জানান শফিকুল আলম।
এছাড়া একই সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এখন থেকে মন্ত্রণালয়টির নাম হবে নারী ও শিশু মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস