ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
জেনে নিন ২০২৬ ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান
স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্ব র্যাঙ্কিং সর্বশেষ প্রকাশিত হয়েছে। র্যাঙ্কিংয়ে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা ২ নম্বরে অবস্থান করছে, আর পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল আছে ৫ নম্বরে। শীর্ষে অবস্থান করছে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন।
শীর্ষ সাতটি অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই ফ্রান্স তৃতীয় স্থানে, এরপর ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল এবং নেদারল্যান্ডস।
বাংলাদেশও আগের অবস্থানেই রয়েছে, ১৮০তম স্থানে। প্রতিবেশী দেশ ভারত এগিয়েছে ১৪১তম স্থানে। বাংলাদেশের চেয়ে দুই ধাপ নিচে নেপাল অবস্থান করছে। সাফ অঞ্চলের অন্য দেশ শ্রীলঙ্কা ও পাকিস্তান যথাক্রমে ১৯৪ ও ১৯৯তম স্থানে আছে।
আফ্রিকা কাপ অব নেশনসের কারণে র্যাঙ্কিংয়ে বেশ কিছু পরিবর্তন দেখা গেছে। ফাইনালে সেনেগালের কাছে হারলেও মরক্কো তাদের ইতিহাসের সর্বোচ্চ ফিফা র্যাঙ্কিং অর্জন করেছে, ৩ ধাপ এগিয়ে ৮ম স্থানে। ২০২২ সালের বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের আগের সেরা অবস্থান ছিল ১৯৯৮ সালের এপ্রিলে, ১০ম। সেনেগাল সাত ধাপ উঠে ইতিহাসের সেরা ১২তম স্থানে অবস্থান করছে।
আফ্রিকান দলের মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিং-এর রেকর্ড ছিল নাইজেরিয়ার, যা ১৯৯৪ সালে ৫ম স্থানে ছিল। আর আরব দেশের মধ্যে সর্বোচ্চ অবস্থান মিশরের, ২০১০ সালের জুলাইয়ে তারা ৯ম স্থানে পৌঁছেছিল। আফ্রিকা কাপের তৃতীয় স্থান অধিকারী নাইজেরিয়া ২৬তম স্থানে এসেছে, সেমিফাইনালিস্ট মিশর চার ধাপ এগিয়ে ৩১তম স্থানে এবং আলজেরিয়া তিন ধাপ পেছনে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)