ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
অযৌক্তিক শর্তে ভারতে খেলবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশ ভারত সফরে যাবে না যদি অযৌক্তিক কোনো শর্ত চাপানো হয়। তিনি বলেন, ভেন্যু পরিবর্তনের প্রস্তাবটি অত্যন্ত যৌক্তিক কারণে এসেছে।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ড. আসিফ নজরুল বলেন, “আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়া হবে—এমন কোনো আনুষ্ঠানিক তথ্য আমরা পাইনি। আমাদের মূল বক্তব্য, যদি আইসিসি ভারতীয় বোর্ডের সঙ্গে আলোচনা করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক শর্ত চাপায়, আমরা তা মেনে নেব না।”
তিনি আরও বলেন, ভেন্যু পরিবর্তনের বিষয়টি নতুন নয়। এর আগে পাকিস্তানকে ভারত সফরে খেলতে না দেওয়ার কারণে আইসিসি ভেন্যু পরিবর্তন করেছিল। তিনি জোর দিয়ে বলেন, “আমরা অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের দাবি করেছি। কোনোরকম অযৌক্তিক চাপের কারণে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার