ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
নগর শাসনে আমূল সংস্কারের আহ্বান ডিএনসিসি প্রশাসকের
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাকে কার্যকর ও বাসযোগ্য নগরীতে রূপ দিতে হলে প্রশাসনিক কাঠামোয় মৌলিক পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। তার মতে, ওয়াসা, রাজউক ও পুলিশকে সিটি কর্পোরেশনের অধীনে এনে পূর্ণাঙ্গ ‘সিটি গভর্নমেন্ট’ গঠন ছাড়া নগরের কাঙ্ক্ষিত রূপান্তর সম্ভব নয়।
সোমবার (১৯ জানুয়ারি) গুলশানের হোটেল লেকশোরে আয়োজিত ‘ঢাকা বাঁচানোর ইশতেহার’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ ও গুলশান সোসাইটির যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় মোহাম্মদ এজাজ বলেন, বর্তমানে সিটি কর্পোরেশনের ক্ষমতা মূলত ময়লা ব্যবস্থাপনা ও সড়কে বাতি স্থাপনের মধ্যেই সীমাবদ্ধ। নিজস্ব পুলিশ বাহিনী না থাকায় উচ্ছেদ অভিযানগুলো টেকসই করা যাচ্ছে না। ফলে নগর শাসনে কাঙ্ক্ষিত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ব্যাহত হচ্ছে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষ ও অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নগরে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠাই আগামী দিনের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এসব বিষয়ে সমন্বিত নগর প্রশাসন ছাড়া কার্যকর সমাধান সম্ভব নয়।
ট্রাফিক ব্যবস্থাপনার প্রসঙ্গ তুলে ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকা উত্তর সিটি এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা থেকে মাসে প্রায় ১৯ থেকে ২২ কোটি টাকা আদায় হয়। কিন্তু এই অর্থের কোনো অংশই সিটি কর্পোরেশনের হাতে আসে না; পুরো অর্থ কেন্দ্রীয় কোষাগারে জমা হয়। অথচ ট্রাফিক সিগন্যাল ও অবকাঠামো উন্নয়নে সিটি কর্পোরেশনকে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে।
আলোচনা সভায় গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশের সভাপতি মতিন আব্দুল্লাহ। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সংসদ সদস্য প্রার্থী এবং নগর পরিকল্পনাবিদরা অংশ নেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস