ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
উপদেষ্টা আদিলুর
'গণভোট নিয়ে যারা প্রশ্ন তুলছে তারা পলাতক ও পরাজিত শক্তি'
নিজস্ব প্রতিবেদক: শিল্প, গৃহায়ন ও গণপূর্ত এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, গণভোট নিয়ে যারা বর্তমানে প্রশ্ন তুলছে বা বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা মূলত পলাতক ও পরাজিত শক্তি। তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের সহযোদ্ধাদের মাধ্যমে প্রণীত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যেই এই গণভোটের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আদিলুর রহমান খান বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষ শক্তি ষড়যন্ত্রের অংশ হিসেবে গণভোট নিয়ে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। কিন্তু বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলায় সামিল আছে। তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার মাধ্যমেই ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেবে।"
উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার গণঅভ্যুত্থানের সরকার। তাই সংগ্রামী ছাত্র-জনতার অংশগ্রহণেই জুলাই সনদ বাস্তবায়িত হবে। আগামী ১২ তারিখের গণভোটে জনগণের রায় পাওয়ার পর স্থানীয় পর্যায় থেকে ভোটারদের পছন্দ অনুযায়ী যোগ্য সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসবেন।
বাংলাদেশের মানুষকে সচেতন ও বুদ্ধিমান হিসেবে অভিহিত করে তিনি বলেন, এই জাতি ইতিহাস গড়তে জানে। নির্বাচনের বাকি আর মাত্র দুই দিন। এরপর সারা দেশ জুলাই সনদ ও জনগণের অধিকার রক্ষার পক্ষে এক কাতারে দাঁড়াবে। এসময় তিনি কিশোরগঞ্জসহ সারা দেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
শ্রদ্ধা নিবেদনকালে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক হাফেজ ইকরাম হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট বিষয়ে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- ডাকসু সম্পাদক মিনহাজের গ্রামের বাড়িতে আগুন