ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
৪ ফেব্রুয়ারির মধ্যে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন চায় শিক্ষক জোট
নিজস্ব প্রতিবেদক: আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করার দাবি জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে ৫ ফেব্রুয়ারি থেকে সারাদেশে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
সোমবার (১৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে এই আলটিমেটাম দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৪ ফেব্রুয়ারির মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে ৫ ফেব্রুয়ারি দেশের প্রতিটি জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এরপর জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করবেন শিক্ষকরা। এরপরও সরকার কোনো ব্যবস্থা না নিলে জোটের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।
জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে গত ২৭ জুলাই জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠন করেছে। কমিশনকে সময়োপযোগী বেতন কাঠামো নির্ধারণের দায়িত্ব দেওয়া হলেও আমরা লক্ষ্য করছি, এই পে-স্কেল বাস্তবায়ন ঠেকাতে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ ব্যাংকের গভর্নর পে-স্কেলের বিষয়ে নেতিবাচক মন্তব্য করেছেন, যা জনরোষ তৈরি করেছে। আমরা তার এই মন্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদের সভাপতি মো. মতিউর রহমান, এমপিওভুক্ত শিক্ষক পরিষদের আহ্বায়ক মো. নুরুল আমিন হেলালী, মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মিজানুর রহমান এবং শিক্ষক ফোরামের সভাপতি মো. হাবিবুল্লাহ রাজুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত