ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
যাত্রী হয়রানি ঠেকাতে নগর রুটে ই-টিকেটিং
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগরী ও আশপাশের এলাকায় বাসযাত্রায় শৃঙ্খলা ফেরাতে বড় পরিবর্তনের পথে যাচ্ছে পরিবহন খাত। যাত্রী হয়রানি বন্ধ এবং ভাড়া নিয়ে অনিয়ম ঠেকাতে রাজধানীর নগর ও শহরতলীর রুটে বাসে ই-টিকেটিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে যাত্রীদের টিকেট ছাড়া বাসে ওঠার সুযোগ থাকবে না।
সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের ঘোষণা দেয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ই-টিকেটিং ব্যবস্থাপনা বাস্তবায়নে সংশ্লিষ্ট রুটের পরিবহন কোম্পানিগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে আরবান টেক লিমিটেড। নতুন এই ব্যবস্থায় যাত্রীরা নির্ধারিত অ্যাপ কিংবা বিশেষ ডিভাইসের মাধ্যমে ই-টিকেট সংগ্রহ করে বাসে ভ্রমণ করতে পারবেন।
ই-টিকেটিং চালু হলে সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ থাকবে না বলে জানানো হয়। এতে যাত্রীদের কাছ থেকে ভাড়া নিয়ে অসদুপায় অবলম্বনের পথ বন্ধ হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, যাত্রী ভোগান্তি কমানো এবং দীর্ঘদিনের ভাড়া নৈরাজ্য বন্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সব প্রস্তুতি শেষে আগামী এক সপ্তাহের মধ্যেই ই-টিকেটিং ব্যবস্থা চালু করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সারোয়ার হোসেন বলেন, ভবিষ্যতে এই টিকেটিং ব্যবস্থাকে পুরোপুরি ক্যাশলেস করার পরিকল্পনা রয়েছে। ডিজিটাল টিকেটিং চালু হলে বাসে যাত্রীর সংখ্যা ও আস্থা দুটোই বাড়বে। এই উদ্যোগ বাস্তবায়নে সব সংশ্লিষ্ট সংস্থা একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)